স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : 12:36 am
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত থেকে অবৈধ ভাবে আনা এক হাজার ১৭১ পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি সদস্যরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে আখাউড়া বাইপাস সড়ক থেকে এগুলো উদ্ধার করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ৫০ লক্ষ ২৬ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া বাইপাস সড়কে অভিযান চালায় মনিয়ন্দ বিওপির বিশেষ টহল দল। এসময় একটি যাত্রীবাহী অটোরিকশা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ১৭১পিস অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
Posted ১২:৩৬ এএম | বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya