শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

আওয়ামীলীগকে ধ্বংস করতে গ্রেনেড হামলা চালিয়েছিলো: এমপি মোকতাদির

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২১ অগাস্ট ২০২২   সর্বশেষ আপডেট : 11:04 pm

আওয়ামীলীগকে ধ্বংস করতে গ্রেনেড হামলা চালিয়েছিলো: এমপি মোকতাদির

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে বিএনপি-জামাত সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গীবাদী গোষ্ঠী প্রিয় নেত্রী শেখ হাসিনার উপর উপর্যপুরি গ্রেনেড ছুঁড়ে মারে। ২১ আগস্টে খুনীচক্র শেখ হাসিনাকে,আওয়ামীলীগকে ধ্বংস করবার জন্যই গ্রেনেড হামলা চালিয়েছিলো। আল্লাহর অশেষ রহমতে মঞ্চে ছুঁড়ে মারা গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি না হলে নেত্রী সহ আওয়ামীলীগের সকল নেতারাই মারা যেতেন। এর মধ্য দিয়ে আওয়ামীলীগই ধ্বংসের উপক্রম হতো,৭৫ এর পরিস্থিতিতে আমরা পড়ে যেতাম। সেদিনের হামলার ঘটনায় আমরা সাহসী নেত্রী আইভী রহমান সহ ২২ জনকে হারিয়েছি। সেদিন ঢাকার এমন কোনো হাসপাতাল ছিলো না যেখানে কান্নার রুল পড়েনি।

তিনি রোববার (২১ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জেলা আওয়ামীলীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

এসময় মোকতাদির চৌধুরী বিএনপি নেতাদের উদ্দেশ্য করে আরো বলেন,যারা দেশে নাশকতা,সন্ত্রাস করে তারা কথায় কথায় আমাদের শিক্ষা দিতে চায়। কিন্তু তারা ভুলে গেছে বিএনপি-জামাতের সরকারের সময় কিভাবে আমাদেও জাতীয় নেতাদের হত্যা করা হয়েছে। কিন্তু আমরা ভুলিনি। আমরা ভুলিনি তাদের গ্রেনেড-বোমা সন্ত্রাস এবং পরবর্তীতে আগুন সন্ত্রাসের কথা।

তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন,আমরা কোনো অপরাধী কর্মকান্ডকে বিনা বাঁধায় ছেড়ে দেবো না। সকল অপচেষ্টা-ঘৃণ্য কারসাজিকে ব্রাহ্মণবাড়িয়ায় জাগ্রত জনতা প্রতিহত করবে। তিনি বলেন,আপনারা গুম-খুনের কথা বলবেন না কারণ ৭৫ সালের পর থেকে ২১ বছর আমাদের কতোশতো নেতাকর্মীকে খুন-গুম করা হয়েছে এবং ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত কতো নেতাকর্মীকে আপনারা হত্যা করেছেন তা এ দেশের মানুষ ভুলে নাই।

তিনি আরো বলেন,রাশিয়া-ইউক্রেন এর যুদ্ধ এবং তেল কোম্পানীগুলো মুনাফালোভীর কারণে বাজার কিছুটা বাড়তি। এ অবস্থায় অস্থিও হলে চলবেনা,ধৈর্য্য ধারণ করতে হবে। তিনি বলেন,করোনার দু,বছরে একজন মানুষও এদেশে না খেয়ে থাকেনি। আগামী দিনে শেখ হাসিনার বাংলাদেশে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ। আমরা শেখ হাসিনার পাশে আছি-থাকবো।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন,হেলাল উদ্দিন,মুজিবুর রহমান বাবুল,সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈনউদ্দিন মঈন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | রবিবার, ২১ অগাস্ট ২০২২

The Daily Sarod |