স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
সর্বশেষ আপডেট : 11:22 pm
পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী, কুমিল্লা জেলার মুরাদনগরের পীরকাশিমপুরের সন্তান, আমেরিকা প্রবাসী মো. আবদুল মতিন (৮৫) অসুস্থ। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
প্রকৌশলী আবদুল মতিনের আশু রোগ মুক্তি কামনায় সকল স্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন উনার মেয়ের জামাতা সাংবাদিক আল আমীন শাহীন।
প্রকৌশলী মো. আবদুল মতিন পানি উন্নয়ন বোর্ডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট্য চিকিৎসক আকলিমা মতিনের স্বামী এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ এর চাচা।
Posted ১১:২২ পিএম | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya