শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

‘অবিরাম ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা

  প্রিন্ট
মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯   সর্বশেষ আপডেট : 8:05 pm

‘অবিরাম ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সাধারণ জ্ঞান প্রতিযোগীতা

বর্ণাঢ্য আয়োজনে উপদযাপিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অবিরাম ফাউন্ডেশন’ এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। গত সোমবার (১৫ জুলাই) বিকেলে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগীতারও আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. আলমগীর হোসেন।
অবিরাম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. লোকমান হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যাপক মো. মাহমুদুল হক সুমন, নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. সাহিদুল ইসলাম, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষজসিম উদ্দিন বেপারী ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিনহাজ উদ্দিন মামুন।
অনুষ্ঠানে অবিরাম ফাউন্ডেশনকে নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালানার পাশাপাশি সাধারণ জ্ঞান প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখার জন্য ধন্যবাদ জানান বক্তারা। অনুষ্ঠানে সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। (প্রেস বিজ্ঞপ্তি)

Facebook Comments Box

Posted ৮:০৫ পিএম | মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯

The Daily Sarod |