শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

অবশেষে দেবরের দেওয়া আগুনে মৃত্যুর কাছে হার মানলেন লতিফা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২২ মার্চ ২০২৩   সর্বশেষ আপডেট : 8:13 pm

অবশেষে দেবরের দেওয়া আগুনে মৃত্যুর কাছে হার মানলেন লতিফা

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দেবরের দেওয়া আগুনে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লতিফা বেগম (৪২)। আজ বুধবার (২২ মার্চ) বেলা পৌনে ২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। লতিফা বেগম উপজেলার রসুলুল্লাহবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামের প্রবাস ফেরত মো. জাকারিয়া আল আমিনের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে উত্তর দাররা গ্রামের জিন্নত আলী ব্যাপারির ছেলে আরব আমিরাত প্রবাসী জাকারিয়ার সাথে বিয়ে হয় একই উপজেলার কালঘড়া গ্রামে হেলাল সরকারের মেয়ে লতিফা বেগমের। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। বড় ছেলে আরব আমিরাতের আবুদাবি প্রবাসী ও আর ছোট ছেলে কলেজে পড়াশোনা করে। দেড় বছর আগে মো. জাকারিয়া দেশে ফিরেছেন।

লতিফা বেগমের স্বামী মো. জাকারিয়া জানান, আমার ছোট ভাই জালাল মিয়া মাদকাসক্ত। প্রায় সময় টাকার জন্যে ঘরে আমার স্ত্রীকে উত্যক্ত করতো। কয়েকদিন আগে জালাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়েছিল। এনিয়ে ক্ষুব্ধ ছিল জালাল। রোবাবার (১৯ মার্চ) দুপুরে আমি বাড়িতে ছিলাম না। লতিফা ঘরে বসে পিঠা তৈরি করছিলেন। এই সুযোগে জালাল পিছন দিক থেকে এসে লতিফার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে আগুনে তার সারা শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা লতিফাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন।

এই বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়ে। আমরা জালালকে গ্রেপ্তার করতে একাধিকবার অভিযান চালিয়েছি। এই অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:১৩ পিএম | বুধবার, ২২ মার্চ ২০২৩

The Daily Sarod |