স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:16 pm
অনানুষ্ঠানিক ভাবে পরীক্ষামূলক ভাবে চলেছে বহুল কাঙ্খিত আখাউড়া-আগরতলা রেলপথে গ্যাঙ্কার কার।মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে প্রকল্প সংশ্লিষ্টদের নিয়ে যাত্রা করে ট্র্যাক কারটি। দুপুর পৌনে ১টার দিকে ট্র্যাক কারটি আখাউড়ার শিবনগর জিরোলাইন এলাকায় গিয়ে পৌঁছায়। এরপর প্রকল্প সংশ্লিষ্টরা প্রকল্প এলাকা ঘুরে কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি হেড শরৎ শর্মা, প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশিসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকল্প পরিচালক আজু জাফর মিয়া সাংবাদিকদের জানান, প্রকল্পের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। রেললাইন দেখার জন্যই গ্যাঙ্কার কার চালানো হয়েছে। কিছু কাজ বাকি আছে। সেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল এন্ড ইন্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি হেড শরৎ শর্মা বলেছেন, আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে।এখন ট্রেন চালানোর পালা।
উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ শুরু হয়। ১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথের বাংলাদেশ অংশ ৬ দশমিক ৭৮ কিলোমিটার। প্রকল্পের বাংলাদেশ অংশের নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা। প্রকল্পের কাজ করেছে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথটির উদ্বোধন করার কথা রয়েছে।
Posted ১০:১৬ পিএম | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya