শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

অটোরিকশা ছিল খালি, হুডের ভেতরে মিললো এক মন গাঁজা (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 9:25 pm

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় ব্যাটারি চালিত অটো রিকশা যোগে পাচারকালে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার মধ্যরাতে তাদের সদর উপজেলার বড়হরণ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের বাহুবল উপজেলার মধ্যম ভবানীপুর রাবারগেট মৃত হালিম মিয়ার ছেলে মো. হাবিবুর রহমান(২৫) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জেঠুয়ামুড়া বাগানবাড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. লিটন মিয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়হরণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তথ্য অনুযায়ী একটি ব্যাটারি চালিত অটো রিকশাকে আটক করা হয়। কিন্তু অটোরিকশাটিতে চালকসহ দুইজন ছাড়া কিছুই ছিল না। তল্লাশিকালে ব্যাটারি চালিত অটো রিকশার হুডের কাভারের ভেতরে ০৮টি বান্ডিল কস্টেপ দ্বারা লুকিয়ে মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এই ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২১ পিএম | শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২

The Daily Sarod |