শিরোনাম
লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ২০০ কোটি ছাড়ালো

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:48 pm

বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ২০০ কোটি ছাড়ালো

অন্যতম জনপ্রিয় মেসেজিং ও কলিং অ্যাপ হোয়াটসঅ্যাপস ২০০ কোটির মাইলফলক পাড় হয়েছে।

হোয়াটসঅ্যাপের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা উইল ক্যাথকার্ট জানিয়েছেন, অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ২০০কোটি পার হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।

ক্যাথকার্ট বলেন, ফেসবুকের ওপর নির্ভরশীল থেকেই হোয়াটসঅ্যাপ তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং এনক্রিপটেড মেসেজিং সেবা দিতে কাজ করবে।

বর্তমানে ফেসবুকের ব্যবহারকারী ২৫০ কোটি। সে হিসেবে ফেসবুকের চেয়ে মাসিক ব্যবহারকারীর দিক থেকে মাত্র ৫০ কোটি পিছিয়ে রয়েছে হোয়াটসঅ্যাপ।

২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে ফেসবুকের কাছে বিক্রি করেন স্ট্যানফোর্ডের অ্যালুমনাই ব্রায়ান অ্যাক্টন ও ইউক্রেনের অভিবাসী কউম। হোয়াটসঅ্যাপ তৈরির আগে ইয়াহুতে কাজ করেন ব্রায়ান অ্যাক্টন ও জ্যান কউম।

এত দিন হোয়াটসঅ্যাপের হয়ে তথ্য সুরক্ষা ও কাজের স্বাধীনতা ফেসবুকের কাছ থেকে পাচ্ছিলেন তাঁরা। ফেসবুকের কাছে বিক্রি হওয়ার আগে তথ্য সুরক্ষার শর্তও জুড়ে দিয়েছিলেন।

সম্প্রতি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের ইতিহাস পর্যালোচনার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। ফেসবুক নিজেদের সাফল্যের পথে অ্যাপ দুটিকে হুমকি বিবেচনা করে অধিগ্রহণ করেছিল কিনা তা জানতে তদন্ত চালাবে সংস্থাটি। তাদের এ ঘোষণার পরই অ্যাপ দুটির সঙ্গে নিজের নাম যুক্ত করার সিদ্ধান্ত নেয় ফেসবুক।

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |