শিরোনাম
লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক

সরাইলে পূর্ব বিরোধের জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 4:06 am

সরাইলে পূর্ব বিরোধের জেরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক (রকেট মেম্বার) (৫৫) নামে সাবেক এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রকেট মেম্বার উপজেলা সদর ইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের প্রাত:বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, বর্তমান ইউপি সদস্য শাহ আলম ও সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক (রকেট মেম্বার) এর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। গত ঈদের সময় শাহআলম মেম্বারের দুই ভাইকে রকেট মেম্বারের লেকজন পিটিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রকেট মেম্বার সরাইল প্রাতঃবাজারে একটি দোকানে বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহআলম মেম্বারের লোকজন প্রাতঃবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংকে সৃষ্টি করে। এসময় রকেট মেম্বারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

পরে গুরুতর আহতবস্থায় ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি আরো জানান, রকেট মেম্বারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শাহ আলম মেম্বারের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। যে কোন ধরনের অনাকাঙ্কিত ঘটনা এড়াতে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

রাফি/–

Facebook Comments Box

Posted ১০:০৪ পিএম | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |