স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৫ জুন ২০১৯
সর্বশেষ আপডেট : 3:36 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ভারতীয় স্কফ সিরাপ সহ আমিনুল হক সুমন(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে জেলা সদরের পৌরসভার মধ্যপাড়া জুবলী রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে ৮২ বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী সুমন শহরের শেরপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। সে মধ্যপাড়া জুবলী রোডে ভাড়া বাসায় থাকেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়ামত উল্লাহ মাদক উদ্ধারে অভিযান চালায়। এসময় শহরের মধ্যপাড়ার জুবলী রোডে আনোয়ার হোসেনের ভাড়াটিয়া সুমনের বসত ঘর থেকে ৮২বোতল ভারতীয় স্কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী সুমনকে।
আমিনুল হক সুমন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি মোহাম্মদ সেলিম উদ্দিন।
Posted ৩:৩৬ পিএম | শনিবার, ১৫ জুন ২০১৯
dainiksarod | Pijush Kanti Acharya