ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ২৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৪ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 9:04 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫জন আহত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উরশিউড়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।

জেলা সদর হাসপাতাল সূত্রে আহতদের মধ্যে নুরুল ইসলাম(৩০), মাসুদ(২৫), মাহমুদুল হক(২৫), মমিনুল ইসলাম(২৫), সাইদুল(২৬), রাসেল(১৮), সাদ্দাম২৫), রফিকুল(৭১), জয়নাল(৩৬), বিল্লাল(১৮), আব্দুল আজিজ(৪৪), ইউসুফ(১৬), সাজিদুল(২০), আল মামুন(১৭), আরিফুল(১৬), রিয়াদ(১৫), নাইম(১৭), ইমাম আলি(১৮), রাজ(২০), দেলোয়ার(৫০), সামিউল(২১), ইমন(৩২), রফিকুল(৪৫) নাম জানা গেছে। আহতরা সবাই নির্মাণ শ্রমিক ও রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার চিতলমারি থানার বাসিন্দা।

নির্মাণ শ্রমিকদের ফোরম্যান মোঃ শরীফ মিয়া সাংবাদিকদের জানান, আহত শ্রমিকরা বেশ কিছুদিন আগে রংপুর থেকে এসে কিশোরগঞ্জের বাজিতপুরে একটি নির্মাণ কাজ শেষ করে। শুক্রবার ভোরে বাজিতপুর থেকে ৫৬জন শ্রমিক নিয়ে একটি বাস ব্রাহ্মণবাড়িয়া হয়ে চট্রগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার উরশিউড়া নামক স্থানে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি পাশের খাদে পড়ে যায়। এতে আমার ২৫জন শ্রমিক আহত হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। এরমধ্যে গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৪ পিএম | শুক্রবার, ১৪ জুন ২০১৯

dainiksarod |