শিরোনাম
পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

বিজয়নগরের প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৩ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 2:43 pm

আগামী ১৮ জুন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচন। সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য সোমবার নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনে রিটার্নিং অফিসার সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ২৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোঃ গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, আনসার ভিডিপি’র উপ-পরিচালক সজল চাকমা।

বক্তব্য রাখেন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূইয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃনাল চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, বিজয়নগর উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হবে। প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:০৪ পিএম | সোমবার, ০৩ জুন ২০১৯

The Daily Sarod |