স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 8:35 pm
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা। বুধবার শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৯টি উপজেলার ২৭টি দলের ২’শ ৭০ জন ছাত্র-ছাত্রী প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অংশগ্রহন করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ বিভাগের সমন্বয়ক সংগীত প্রশিক্ষক পীযূষ কান্তি আচার্য, সংগীত প্রশিক্ষক সন্ধ্যা রায়, সংগীত প্রশিক্ষক মনিকা আচার্য।
প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সপ্তাহব্যাপী একুশে বই মেলার সমাপনী অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে সবার অংশগ্রহনে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে উপস্থিত সবাই শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন করেন। সর্বশেষে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয় যাত্রাপালা।
Posted ৮:৩৫ পিএম | বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya