স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 10:46 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ওমর ফারুক (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খলাপাড়া গ্রামের ও শহরের ফুলবাড়িয়া এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আলী আকবরের ছেলে। তবে তার পরিবারের দাবী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানায়, ওমর ফারুক পেশায় ডেকোরেটার্সের সার্ভিস বয়ের কাজ করতো। এছাড়াও মাঝে মাঝে ব্যাটারি চালিত অটোরিকসা চালাত। মঙ্গলবার বিকেলে পশ্চিম ফুলবাড়িয়ার একটি মাঠে স্থানীয় কয়েকজন যুবকের সাথে ক্রিকেট খেলা নিয়ে ফারুকের সাথে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে ফারুককে মারধর করে তাকে বাড়ি পর্যন্ত ধাওয়া করে পালিয়ে যায় ওই যুবকরা। পরে অসুস্থ অবস্থায় তাঁকে পরিবারের লোকজন জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, ‘আমরা ফাঁসিতে মৃত্যুর খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে মৃত দেহটি দেখতে পাই’।
তিনি আরো জানান, মরদেহের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান জিয়া।
Posted ১০:৪৬ পিএম | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya