শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:38 pm

নরসিংদীতে অধ্যক্ষের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো. আনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ইউনিটের শিক্ষকরা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল সাড়ে ১১ টার দিকে কলেজের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কলেজের সকল শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ইউনিটের সম্পাদক আরিফুর রহমান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. সাইফুল ইসলাম, উদ্ভিদ বিদ্যা সহকারি অধ্যাপক মো. আকতারুজ্জামান, পদার্থ বিজ্ঞানের প্রভাষক মো. আতিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের ঘটনা যেন সারাদশে পুণরাবৃত্তি না ঘটে। আমাদের কর্মস্থলে নিরাপত্তা নিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে আমরা কিভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেব।
হামলার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বক্তারা।

Facebook Comments Box

Posted ২:৩৮ পিএম | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |