শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো সপ্তাহ ব্যাপী একুশে বইমেলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হলো সপ্তাহ ব্যাপী একুশে বইমেলা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় একুশে বই মেলার উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অথিতি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান।

প্রধান অতিথি মেলা উদ্বোধনের পর আলোচনা সভায় ৫২ এর ভাষা শহীদ ও পুরান ঢাকা চক বাজারে ট্রাজেডির জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাজিনা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, এক সময় পাকিস্থানিরা আমাদেরকে অবজ্ঞা করেছিলো। কিন্তু বাঙালি জাতি মাথা নিচু করার জাতি নয়। সেই পাকিস্থানীদের, শাসন, শোষণ নিপিড়নকে উপেক্ষা করে বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষার দাবি আদায় করেন ভাষা সৈনিকেরা। কয়েকজনের নাম আমরা জানলেও অনেকে শহীদ হন। তাদের বপন করা বীজ থেকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আজিজুল হক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমিন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ।

পরে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ আর এম ওসমান গণী সজিবের নির্দেশনায় ও প্রশিক্ষণ কেন্দ্রের সমন্বয়ক প্রশিক্ষক পীযূষ কান্তি আচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে তিতাস আবৃতি সংগঠনের পরিবেশনায় অনুষ্ঠিত হয় আবৃতির অনুষ্ঠান।

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |