স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 2:27 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালিত হচ্ছে। বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে ১২টা ১মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান ও পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল শহীদদের সম্মানে রাষ্ট্রীয় সালাম জানানোর পর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
সকালে উত্তোলনের পর অর্ধনমিত রাখা হয়েছে সকল স্কুল-কলেজ, অফিস-আদালত, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্টান ও বেসরকারি ভবনের জাতীয় পতাকা। বিভিন্নধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজন করা হয়েছে দো ও প্রার্থনার।

বিকেলে শহরের ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে জেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধন করা হবে সপ্তাহব্যাপী বই মেলার। অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Posted ২:২৭ পিএম | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya