স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 12:07 pm
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে সংস্কৃতির বিকাশে ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করছেন। সরকারের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী সারা দেশে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে সংরক্ষণ ও চর্চার ব্যবস্থা করছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী বাংলাদেশের শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে দায়িত্ব পালন করছে।
তিনি মঙ্গলবার বিকালে শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমীর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্ব্ েও যুগ্ম-সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএসএম শফিকুল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এসআরএম উসমান গনি সজিব। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রবীণ লেখক মুহম্মদ মুসা,সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, অনুশীল সাংস্কৃতিক কেন্দ্রের আহবায়ক আবদুন নূর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়রাহ ও জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোহেল।

শুভেচ্ছা কথন, নাচে-গানে আর কেকাটায় জমজমাট আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। সঙ্গীত প্রশিক্ষক পীযুষ কান্তি আচার্যের পরিচালনায় জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
Posted ৯:৪২ পিএম | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya