শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৪জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:20 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৪জন আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২২০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার রামরাইল থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন-জেলার বিজয়নগরের পাহাড়পুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ ইউছুব আলী (৪০), জেলা শহরের ভাদুঘরের মৃত কাজী সিরাজুল ইসলামের ছেলে আলিফ(৪০),একই এলাকার আবু সাইদের ছেলে জোবায়ের হোসেন(৩৫) ও কান্দিপাড়ার মোবারক হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত জুম্মন(৩২)।

সদর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) তারেক সুমনের নেতৃত্বে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রামরাইল বড় ব্রীজ (উচা ব্রীজ) এর দক্ষিণ পার্শ্বে কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে পাকা সড়কের উপর থেকে সন্দেহভাজন ৪জনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারেক সুমন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২০ পিএম | সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |