স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 10:37 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার, ব্যানারে অগ্নিসংযোগ ও স্ট্যাজ ভাংচুরের ঘটনায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে দ্রুত বিচার আইনে মামলা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক সারোয়ার-ই-আলম এই নির্দেশ দেন। এই ঘটনায় নবীনগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য রাসেল বাদি হয়ে আদালতে মামলা দাখিল করেন।
মামলায় আসামী করা হয়েছে নবীনগর আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান স্টিফেন সহ ৯জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ৩০জনকে। অন্য আসামীরা হলেন-নাসির উদ্দিন, পারভেজ, মোবারক, সাদেক চৌধুরী, সাইফুল ইসলাম রকি, মাহাবুবুর রহমান, জিল্লুর রহমান জিল্লু ও আনতাল হক।
মামলা সূত্রে জানা যায়, নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন অংশ নিতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক জহির উদ্দিন টিটু সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তারা গত ১১ফেব্রুয়ারি উপজেলা ডাক বাংলোর পাশে এককর্মী সভার আহবান করে। সভার একদিন আগে ১০ ফেব্রুয়ারি বিকেলে হাবিবুর রহমান স্টিফেনের নেতৃত্বে সভাস্থলে ভাঙচুর চালায়। এসময় জাতির জনক শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ২০০টি পোস্টার ও ১০টি ব্যানার ছিঁড়ে ফেলে অগ্নিসংযোগ করে।
বাদি পক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট নাজমুল হক রিটন বলেন, বিজ্ঞ আদালত নবীনগর থানাকে দ্রুত বিচার আইনে মামলাটি গ্রহণ করা নির্দেশ দিয়েছেন।
Posted ৩:১৫ পিএম | সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya