স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 12:33 am
ব্রাহ্মণবাড়িয়ার শহরতলীর ভাটপাড়ায় হাই মাওলানার ওরশের মেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আন্তত ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভাটপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মেলার পন্য কেনা-বেচাকে কেন্দ্র করে নাটাই এবং ভাটপাড়ার দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়।এর জের ধরে দুই গ্রামের কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় মেলার কয়েকটি দোকান ও পাশের বাড়িঘর ভাংচুর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।

সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ৬:৩৪ পিএম | শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya