শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

স্মার্ট কার্ড বিতরণকালে বহিরাগতদের হামলা, আহত ৪

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:38 pm

স্মার্ট কার্ড বিতরণকালে বহিরাগতদের হামলা, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট কার্ড বিতরণের সময় স্থানীয়দের হামলায় নির্বাচন কমিশন অফিসের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের ৪ জন অস্থায়ী কর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সাদেকপুর সিদ্দিকা আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম (২৮), সহকারী ডাটা এন্ট্রি অপারেটর সেলিম (২৪), শাহাবুদ্দিন (২৬),আরিফ (২০)। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি তদন্ত) জিয়াউল হক জানান, স্মাট কার্ড বিতরণের সময় স্থানীয় কয়েকজন যুবক কেন্দ্রের ভিতরে স্মার্ট কার্ডের কাভার বিক্রী করছিল। এ সময় ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম কেন্দ্রর ভিতর কাভার বিক্রী করতে নিষেধ করে। এতে তারা ক্ষুব্ধ হয়ে তাজুলকে মারধর করে। খবর পেয়ে তার সহকর্মীরা এগিয়ে আসলে তাদেরকে ও মারধর করা হয়। পরে পুলিশ হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান জানান, আহতরা সুস্থ হলে তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পিএম | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |