স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 3:45 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০পিছ ইয়াবা সহ মাসুদ (৩৪) নামের ইক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে শহরের পুনিয়াউট রেলগেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে পুনিয়াউট গ্রামের নূরু মিয়ার ছেলে।
সদর মযডল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু আহমেদ সুজনের নেতৃত্বে পুলিশ পুনিয়াউটে মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযানে আটক করা হয় মাদক ব্যবসায়ী মাসুদকে। এসময় তার দেহ তল্লাশী করে ৬০০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে জানান জিয়াউল হক।
Posted ৩:৪৫ পিএম | বুধবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya