শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে মাদক সহ আটক ৪

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:32 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অভিযানে মাদক সহ আটক ৪

মাদক বিরোধী অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনে সদর মডেল থানা পুলিশ ৯৭ বোতল ভারতীয় এসকফ সিরাপ ও ৫ বোতল বিদেশী মদসহ মোহাম্মদ শরীফ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার বিকেল ৫টার দিকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়া বোডিং মাঠ এলাকায় অভিযানে মাদকসহ তাকে আটক করা হয়। সে ওই এলাকার সাজিদুর রহমানের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির জানান, গোপন সংবাদে ভিত্তিতে শহরের পশ্চিম পাইকপাড়ায় বোডিং মাঠ এলাকার মোহাম্মদ শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তল্লাশী করে ৯৭ বোতল এসকফ ও ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক রাখা ও বিক্রির অভিযোগে আটক করা হয় মোহাম্মদ শরীফ নামের একজনকে। অভিযানে নেতৃত্বে ছিলেন সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন।
অপর এক অভিযানে খাঁটিহাতা বিশ্বরোড এলাকা থেকে ১৫পিছ ইয়াবা সহ সানাউল্লাহ, আরিফ ও মিজান নামের ৩জনকে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির বলেন, মাদক উদ্ধার ও এর সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে দৃঢ় অবস্থান নিয়েছে সদর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। এই অভিযানে সফলতা আনতে গণমাধ্যম কর্মীসহ সমাজের সকল পর্যায়ের মানুষের তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির।

 

রাফি/

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |