শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

সরাইলে ইয়াবাসহ ৩জন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 3:41 pm

সরাইলে ইয়াবাসহ ৩জন আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ২৫০পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। রোববার ভোর রাতে উপজেলার শাহবাজপুর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাহবাজপুরের হরিধন চন্দ্র কর এর ছেলে উত্তম চন্দ্র কর (৩৭), একই এলাকার মৃত গোলাপ খাঁনের ছেলে ইসতিয়াক আহম্মেদ খাঁন (৩৩) ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের চিৎকা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ জাবেদ আলী(২৫।

রোববার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানাননো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইলের শাহবাজপুরে মাদক বিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমাদার পাড়া মোড়ে মন্টু স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে সন্দেহভাজন ৩জনকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ২৫০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সরাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানের নেতৃত্ব দেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ ।

Facebook Comments Box

Posted ৩:৪১ পিএম | রবিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |