স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 9:07 pm
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর থেকে মো. আরমান মিয়া(১৭) নামের এক কলেজ ছাত্র ৪দিন যাবত নিখোঁজ রয়েছে। আরমান সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের প্রবাসী মো. সোহেল আমিনের ছেলে। তারা বর্তমানে জেলা শহরের ভাদুঘর ফাটাপুকুর এলাকায় ভাড়া থাকে। আরমান মিয়া ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের এইচএসসি বিজ্ঞান শাখায় প্রথম বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, আরমান মিয়া গত ৫ ফেব্রুয়ারী ভাদুঘর তাদের ভাড়া বাসা থেকে দুপুর বেলা বের হয়। এরপর থেকে সম্ভাব্য সকল জায়গায় খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আরমানের মা মোছা. রেনু বেগম বাদি হয়ে বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরী করেছে। সাধারণ ডায়েরী নং-৩৯৩, তাং- ০৭.০২.২০১৯ইং।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আঃ মোতালিব জানান, কলেজ ছাত্র নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে।
Posted ৯:০৭ পিএম | শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya