স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 8:48 pm
ব্রাহ্মণবাড়িয়ায় শহরের ভাদুঘরে অনেক দিন আগে বাড়ির উঠানে গাঁজা গাছ চাষ করতে রোপন করা হয় । অবশেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জব্দ করা হয়েছে গাঁজা গাছ গুলো। অভিযানে দুইটি গাছ জব্দ করা গেলেও আটক করা যায়নি কাউকে।
শুক্রবার বিকেলে জেলা শহরের ভাদুঘরে পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ২টি গাছ জব্দ করে তারা। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে অংশ গ্রহণ করে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিসের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদ পাওয়া যায় শহরের ভাদুঘরে পশ্চিমপাড়ার শুক্কুর আলীর ছেলে সাত্তার মিয়া নিজ বাড়িয়ে উঠানে গাঁজা চাষ করে আসছে। এরই প্রেক্ষিতে তিন বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির উঠানের চাষ করা সাড়ে ৩ফুট উচ্চ ২টি গাঁজা গাছ পাওয়া যায়।
এসময় বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় বাড়ির মালিক সাত্তার মিয়ার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্ততি চলছে।
Posted ৮:৪৮ পিএম | শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya