নবীনগর সংবাদদাতা:
প্রিন্ট
শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 3:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের ৪৮ ঘন্টা পর শান্ত দাস(৫) নামের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের দামলা গ্রামের একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের সঞ্জিত দাসের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণোজিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইদিন আগে বাড়ির পাশে খেলার সময় নিখোঁজ হয় শিশু শান্ত দাস। অনেক খুঁজাখুঁজি করেও তাকে না পাওয়া গেলে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরী করেন। আজ দুপুরের বাড়ির পাশে একটি পুকুরের সিঁড়ির নিচে শান্তর মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
তিনি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি রণোজিত রায়।
Posted ৩:১৫ পিএম | শুক্রবার, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya