স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 9:29 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবি সমিতির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের সহকারি অধ্যাপক, একাধিক আইন গ্রন্থ-প্রণেতা, সাহিত্য একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক,খেলাঘর আসরের সহসভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদস্য এডভোকেট লিটন দেব(৪৯) আর নেই। বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি মা ভাই বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে এড. লিটন দেবের মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তাকে দেখতে কালাইশ্রীপাড়াস্থ বাসভবনে শোকাহত মানুষের ভীর জমে।
সন্ধ্যায় তার মরদেহ মেড্ডা মহাশ্মশানে নেয়া হয় এবং ধর্মীয় অনুষ্ঠানাদী শেষে তাঁর জীবদ্দশায় দান করা মরদেহ চিকিৎসা বিজ্ঞানের ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
Posted ৯:২৯ পিএম | বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya