শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাত দখল মুক্ত অভিযানে পুলিশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:35 pm

ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুটপাত দখল মুক্ত অভিযানে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের প্রধান সড়কের ফুটপাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির।
সকালে শহরের কুমারশীল মোড় থেকে এই অভিযান শুরু হয়ে কাউতুলী মোড়ে গিয়ে শেষ হয়। এসময় মূল সড়কের দুই পাশ দিয়ে চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা হয় সড়কের পাশের দোকানের ফুটপাতের উপর রাখা মালমাল।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির বলেন, সড়কের পাশে ফুটপাতে বিভিন্ন প্রকার মালামাল রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন করা হচ্ছে। এসবের বিরুদ্ধে অভিযোগও দিয়েছে পথচারীরা। অভিযোগের প্রেক্ষিতে ফুটপাথ দখল মুক্ত করতে অভিযান চালানো হয়েছে। প্রাথমিক ভাবে ফুটপাত দখল করে রাখা মালামাল সরিয়ে দোকানদারদের সর্তক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ যদি পূনরায় মালামাল ফুটপাতে রেখে দখল করে পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে উপস্থিত ছিলেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক, ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আতিকুর রহমান ও ২নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা প্রমুখ।

Facebook Comments Box

Posted ২:৪৯ পিএম | বুধবার, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |