শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

স্ত্রীর পরকিয়া, আদালতে স্বামীর মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:58 pm

স্ত্রীর পরকিয়া, আদালতে স্বামীর মামলা

স্ত্রীর পরকিয়া প্রেমের ঘটনায় চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার ঘটনার পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন এক স্বামী। রোববার ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সদর আদালতে এ মামলা দায়ের করেন স্বামী সাদ্দাম হোসেন দীপু।

আদালতের বিরাচক ফারজানা আহমেদ মামলাটি গ্রহণ করে মামলার দুই আসামি স্ত্রী শ্রাবণী বুশরা এশা ও তাঁর পরকিয়া প্রেমিক মুনতাছির ইভানের বিরুদ্ধে সমন জারি করেছেন। এশা ঢাকার উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সাবেক ছাত্রী ও বর্তমানে ধানমন্ডি এলাকার আনোয়ার খান মডার্ণ আধুনিক মেডিকেল কলেজের প্রভাষক। আর মুনতাছির উত্তরা আধুনিক মেডিকেল কলেজের ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, বাদী সাদ্দাম হোসেন দীপু ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের উত্তর মৌড়াইল মহল্লার জহিরুল ইসলামের ছেলে। ইলেক্ট্রিক্যাল বি.এস.সি ইঞ্জিনিয়ার দীপুর সাথে গত ২০১৪ সালের ২৮ আগস্ট রেজিস্ট্রি কাবিন করে উত্তর মৌড়াইল মহল্লার বাসিন্দা জেড এম ইমরান আলীর মেয়ে শ্রাবণী বুশরা এশার সাথে বিয়ে হয়। দীপু তার অফিসের কাজে ঢাকার বাইরে গেলে তার স্ত্রী এশার সাথে যোগাযোগ করার জন্য আসামি মুনতাছির তার বাড়িতে আসা-যাওয়া করত। গত বছরের ২৬ ডিসেম্বর দুপুরে দীপু তার অফিসের কাজে কর্মস্থলে ছিলেন। এদিন এশা ব্রাহ্মণবাড়িয়ায় তার বাবার বাড়িতে মুনতাছিরের সাথে ব্যভিচারে লিপ্ত হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবি আরিফুল হক মাসুদ বলেন, সাধারণত এ ধরণের মামলা আদালত আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়ে থাকেন। কিন্তু পরকিয়ার ঘটনায় চট্টগ্রামে চিকিৎসক আত্মহত্যার কারণে আদালত এ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

Facebook Comments Box

Posted ৯:৫৮ পিএম | সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |