শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

বিজয়নগরে ইয়াবা নিয়ে দেবর-ভাবীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:11 pm

বিজয়নগরে ইয়াবা নিয়ে দেবর-ভাবীসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৯০০পিছ ইয়াবা সহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। শুক্রবার ভোরে তাদের উপজেলার হোসেনপুর থেকে আটক করা হয়।
আটকরা হলেন, হোসেনপুরের মৃত আঃ শহিদের ছেলে মোঃ শাহ্ আলম (৩০), শাহ আলমের বড় ভাই মোঃ আলম মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম (২৬) ও জালালপুরের মৃত সাহিদ মিয়ার ছেলে মোঃ মাসুক মিয়া (৩২)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগরের হোসেনপুরে গ্রামের মৃত আঃ শহীদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয় ৩জনকে। তাদের দেহ তল্লাশি চালিয়ে ৯’শত পিছ ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ।
এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১:১১ পিএম | শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |