শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

আন্তঃনগর ট্রেনের ১৬টি টিকিটসহ কালোবাজারি আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:28 pm

আন্তঃনগর ট্রেনের ১৬টি টিকিটসহ কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৩২ আসনের ১৬টি টিকিটসহ মো. আঙ্গুর মিয়া (৪৭) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাঁকে আটক করে রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির একটি দল। আটক আঙ্গুর মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মৃত ধনাই মাস্টারের ছেলে। তিনি ভৈরব উপজেলার পঞ্চবটি গ্রামে ভাড়াবাড়িতে থাকেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আঙ্গুর দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির সঙ্গে যুক্ত। সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুইনং প্ল্যাটফরমে ফুটওভারব্রীজের নিচে দাঁড়িয়ে টিকিট বিক্রি করার সময় তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী মোট ৩২টি আসনের ১৬টি টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় আঙ্গুরের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি প্রতিরোধে পুলিশ সোচ্চার রয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৮:২৮ পিএম | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |