শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

ইঞ্জিনিয়ার শ্যামলের মায়ের ইন্তেকাল, জানাযা শেষে দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 8:09 pm

ইঞ্জিনিয়ার শ্যামলের মায়ের ইন্তেকাল, জানাযা শেষে দাফন সম্পন্ন

কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের মা শামসুন্নাহার বেগম (৭৭) বুধবার দিবাগত রাত ১২.২০ মিনিটে চিকিৎসারত অবস্থায় ঢাকাস্থ বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিঊন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ পুনিয়াউটে মরহুমার মরদেহ এসে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্য অবতারণা হয়। তার আত্মীয়-স্বজনসহ গ্রামের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন।

মরহুমা শামসুন্নাহারের জানাযার নামাজ বৃহস্পতিবার বাদ আসর নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে জেলার বিভিন্ন স্থান থেকে রাজনীতিবিদ, আলেম-উলামা, ব্যবসায়ী, চাকরিজীবি, চিকিৎসক, আইনজীবি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন। জানাযার নামাজে ইমামতি করেন ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর হযরত মাওলানা আলহাজ্জ্ব মনিরুজ্জামান সিরাজী। জানাযা শেষে মরহুমাকে শহরের পুনিয়াউটস্থ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইয়া, কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ্জ্ব এড. হারুন-আল-রশিদ, জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক হাজী সিরাজুল ইসলাম ও আখাউড়া বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুসলিম উদ্দিন ভূইয়াসহ শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

মির্জা ফখরুলের শোক:
কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের গর্ভধারিণী মাতা শামসুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স¦াক্ষরিত এক বার্তায় তিনি এই শোক জানান।

Facebook Comments Box

Posted ৮:০৮ পিএম | বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |