শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫ (ভিডিওসহ)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 12:19 pm

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে বরসহ আহত হয়েছেন তিনজন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বীরপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫) ও তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেহিন (২৮) ও পরশ (২৫)।
Road pic 2 copy
দুর্ঘটনায় বর আশরাফুল ইসলামসহ (২৫) তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন।

আহত মুনতাসির জানান, ঢাকার দক্ষিণ গোড়ান থেকে বর নিয়ে সিলেট উপশহর যাওয়ার পথে বেলা আড়াইটার দিকে বীরপাশা নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই রাস্তায় চারজন এবং হাসপাতালে একজন মারা যান।

 

Facebook Comments Box

Posted ৮:০৬ পিএম | মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |