শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

নাসিরনগরে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

নাসিরনগর সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 12:27 pm

নাসিরনগরে নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে পৌষ সংক্রান্তিতে গোসল করতে নেমে অজয় রায় (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাতলপাড় এলাকার কিতাব আলী মিয়ার বাড়ির পাশে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। অজয় রায় একই এলাকার অজিত রায়ের ছেলে এবং স্থানীয় চালতপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অজয় একই এলাকার কিতাব আলী মিয়ার বাড়ির পাশে মেঘনা নদীতে পৌষ সংক্রান্তির গোসল করতে যান। নদীতে নেমে গোসল করার সময় হঠাৎ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। এ সময় পাশে থাকা লোকজন নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও অজয়ের লাশ উদ্ধার করতে পারেনি এলাকাবাসী। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজিদুর রহমান সাজিদ জানান, নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ১২:২৭ পিএম | মঙ্গলবার, ১৫ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |