স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 9:42 pm
ব্রাহ্মণবাড়িয়ায় রকিব মিয়া (২৪) নামে এক দর্জির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রকিব ওই এলাকার আবদুল আজিজের ছেলে। তিনি দর্জির কাজ করতেন বলে জানিয়েছেন সদর মডেল থানা পুলিশের ২নং শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সোহাগ রানা। শহরের কলেজপাড়া এলাকার মায়েশা টেইলার্স নামে একটি দোকানের স্বত্বাধিকারীও ছিলেন রকিব।
নিহতের সৎ মা জান্নাতের বরাত দিয়ে ইন্সপেক্টর সোহাগ রানা জানান, রকিবের বাবা ও বড় দুই ভাই লেবানন প্রবাসী। বাড়িতে সৎ মা জান্নাতের সঙ্গেই থাকতেন রকিব। সকালে জান্নাত নাস্তা নিয়ে রকিবের ঘরে গিয়ে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড সেটি তদন্ত না করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Posted ৯:৪১ পিএম | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya