স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 10:34 pm
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় গণসমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার বিকালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সহ-সভাপতি তাজ মো.ইয়াছিন, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল,যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, শাহ আলম সরকার প্রমূখ । সভা সঞ্চালনায় করেন উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন,মহান একাত্তর সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা বিজয়ের প্রকৃত আনন্দ উপভোগ করতে পারি। বঙ্গবন্ধু পাকিস্তানে বন্দী থাকাকালে এদেশের সাধারণ মানুষ তার জন্য নামাজ পড়ে-নফল রোজা রেখে তার মুক্তি চেয়েছে।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার আদর্শে বাংলাদেশকে উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে নিচ্ছেন। আমাদের উচিত ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পাশে থাকা,উন্নয়নের সহায়ক পরিবেশ তৈরী করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
Posted ১০:৩৪ পিএম | বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya