বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 8:17 pm
২০০৮ সালের নির্বাচনে দল ক্ষমতা হারানোর পর আর খোজ মেলেনি সাত্তারের।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত বিগত ১০ বছর উকিল আব্দুস সাত্তার কে দেখা যায়নি। মাঠের বিরোধী দল হিসেবে দলীয় নেতাকর্মীরা একে পর এক মামলা খেয়েছেন ও আন্দোলনে ছিলেন। নেতাকর্মীদের খোজ তো নেনই নি, সাত্তারেরও তখন খোজ মেলেনি। বিগত ১০ বছরে একটি রাজনৈতিক মামলাও হয়নি সাত্তারের নামে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর এই আসন থেকে বিএনপি থেকে নির্বাচন করতে আব্দুস সাত্তার সহ একডজন প্রার্থী দলীয় মনোনয়ন কেনেন। প্রাথমিক অবস্থায় বিএনপি থেকে ৯জনকে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে চূড়ান্ত ভাবে বিএনপি মনোনীত ঐক্যফ্রন্ট প্রার্থী করা হয় উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ বারের মতো জয়লাভ করে সংসদ সদস্য হলেন সুভাগ্যবান উকিল আব্দুস সাত্তার।
Posted ৮:১৫ পিএম | বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya