শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

তিতাস নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 1:20 pm

তিতাস নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৭ দিন পর মানসিক ভারসাম্যহীন আব্দুর রহমান (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ । রোববার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মজলিশপুরের তিতাস নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। ওই এলাকার রসুন আলী মিয়ার ছেলে

স্থানীয়রা জানায়, গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল আব্দুর রহমান। সকালে স্থানীয়রা একটি মরদেহ নদীতে ভেসে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধারের পর দেখতে পায় আব্দুর রহমানের মরদেহ। মরদেহ ময়নাতদন্তে জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, আব্দুর রহমানের পরিবারের লোকজন জানিয়েছে সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিল । প্রায় সময়ই সে বাড়ি থেকে উধাও হয়ে যেত। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook Comments Box

Posted ৩:২৬ পিএম | রবিবার, ০৬ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |