স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 8:43 pm
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সকাল সোয়া ১১টায় শপথগ্রহণ শুরু হয়। অন্যদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫টি আসনের সংসদ সদস্যরা ।
সকালে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।
এর আগে স্পিকার নিজেই নিজের শপথ নেন। এরপর বাকি সদস্যদের সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়ার যে ৫জন সংসদ সদস্য আজ শপথ নিলেন তারা হলেন: ব্রাহ্মণবাড়িয়া-১ ( নাসিরনগর ) আসনের বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ ( সদর-বিজয়নগর ) আসনের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ ( কসবা-আখাউড়া ) আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৫( নবীনগর) আসনে এবাদুল করিম বুলবুল ও ব্রাহ্মণবাড়িয়া-৬ ( বাঞ্ছারামপুর ) আসনে ক্যাপ্টেন (অব:) তাজুল ইসলাম।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ আসন থেকে তারা বিপুল ভোটে জয় লাভ করেন।
এর আগে মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্যদের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করায় ফলাফলও স্থগিত করা হয়েছে।
Posted ৩:২৬ পিএম | বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya