শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

নির্বাচনের দিন রাজঘরে গুলিতে নিহতের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 11:13 am

নির্বাচনের দিন রাজঘরে গুলিতে নিহতের ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে নির্বাচনী সহিংসতায় গুলিতে নিহতের ঘটনায় সদর মডের থানায় মামলা হয়েছে। রোববার দিনগত মধ্যরাতে মামলাটি রেকর্ড করা হয়।
এর আগে রোববার দুপুরে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী সহিংসতায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ কর্মী ইসরাইল মিয়া (১৭) নিহত হন।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. জহির মেম্বরসহ ৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩শ থেকে ৪শ জনকে আসামি দিয়ে মামলা করেন নিহতের বাবা সাঈদ মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি তদন্ত জিয়াউল হক মামলার বরাত দিয়ে বলেন, রাজঘর ভোটকেন্দ্রে গোলযোগ করার চেষ্টা করেছিল বিএনপির নেতাকর্মীরা। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরী ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে দুর্বৃত্তরা উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়িটি আটকে গুলি চালায়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগকর্মী ইসরাইল মিয়া নিহত হন। এরপরই ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

Facebook Comments Box

Posted ১১:১৩ এএম | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |