শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

ধানক্ষেতে মিলল ধানের শীষে সিল দেওয়া ব্যালট

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 8:57 pm

ধানক্ষেতে মিলল ধানের শীষে সিল দেওয়া ব্যালট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভোটকেন্দ্রের কাছে একটি ধানক্ষেত থেকে ধানের শীষে সীল দেওয়া ব্যালট উদ্ধার করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার জানান, সোমবার বিকালে খড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশের ধানক্ষেত থেকে এগুলো উদ্ধার করা হয়।
রোববার ভোটের দিন বেলা সাড়ে ১১টার দিকে ওই কেন্দ্রে ব্যালট বই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল লোক। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্যালট পেপারগুলো গুনে দেখা গেছে, এর ০২৬৯২৪৬ থেকে ০২৬৯২৭৩ পর্যন্ত ২৭টি ব্যালটে ধানের শীষ প্রতীকে সিলে দেওয়া রয়েছে। আর ০২৬৯২৭৪ থেকে ০২৬৯৩০০ পর্যন্ত ব্যালট পেপারগুলো সিল না দেওয়া।
ওসি বদরুল বলেন, “ব্যালট পেপারগুলো উদ্ধার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ টি এম মোর্শেদের কাছে তুলে দেওয়া হয়েছে।”
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ৮:২১ পিএম | সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |