নির্বাচনে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানী দুইদিন বন্ধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 9:24 pm

নির্বাচনে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানী দুইদিন বন্ধ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সকল প্রকার আমদানী-রপ্তানী কার্যক্রম দুইদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচনের আগের দিন ২৯ ডিসেম্বর ও নির্বাচনের দিন ৩০ ডিসেম্বর এই বন্দর দিয়ে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা জানান, নির্বাচনে দুইদিনের বন্ধের কথা জানিয়ে আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীদের চিঠি দেওয়া হয়েছে। যথারীতি ৩১ ডিসেম্বর থেকে আমদানী-রপ্তানী স্বাভাবিক হবে।
তবে বন্ধের সময় পাসপোর্ট ও বৈধ ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে জানান ফোরকান খলিফা।

Facebook Comments Box

Posted ৯:২৪ পিএম | শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |