শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

মিছিলে ব্যান্ডপার্টি বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 12:23 pm

মিছিলে ব্যান্ডপার্টি বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী মিছিলে ব্যান্ডপার্টির বাজানোকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে দেড় ঘন্টাব্যাপী সদর উপজেলার আমিনপুর ও গোকর্ণ গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ প্রচার-প্রচারণার শেষ দিন। দুপুরে শহরের আব্দুস কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সমর্থনে জনসভা ও গণমিছিল ছিল। ওই জনসভায় যোগ দিতে আমিনপুর ও গোকর্ণ গ্রাম থেকে একটি মিছিল বের হয়। মিছিলে একপক্ষ ব্যান্ডপার্টি নিয়ে আমিনপুর অপরপক্ষ গোকর্ণ গ্রামে যেতে বলে। এ নিয়ে বাগবিতন্ডার একপর্যায়ে ব্যান্ডপার্টির ঢোল ভেঙ্গে ফেলা হয়। পরে এ নিয়ে বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৪৮ পিএম | বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |