স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 10:10 pm
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাস ভবনে তল্লাশী চালিয়ে ৪টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল সহ ১২ জনকে আটক করেছে পুলিশ।
যদিও শ্যামল তাৎক্ষনিক ভাবে সাংবাদিকদের অভিযোগ করেন এটি সাজানো নাটক।
পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা করার উদ্দেশ্যে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার শ্যামলের বাসায় লোকজন জমায়েত হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা শহরের পুনিয়াউটস্থ বিএনপি প্রার্থী শ্যামলের বাসভবনে এ অভিযান চলে। অভিযানকালে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুমিনুল হক, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিটন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি অথৈ মোল্লাসহ ১২ জনকে আটক করা হয়েছে।
Posted ১০:১০ পিএম | বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya