https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

স্ত্রীর সামনেই ছুড়িকাঘাত করে ছুড়ে ফেলা হলো ডোবায়, যুবক নিহত

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 12:57 pm

স্ত্রীর সামনেই ছুড়িকাঘাত করে ছুড়ে ফেলা হলো ডোবায়, যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে সৌরভ আহমেদ মীম(২০) নামের এক যুবককে ছুড়িকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে জেলা শহরের কলেজ পাড়ায় এই ঘটনা ঘটে। বিকেলে ঢাকা নেওয়ার পথে নরসিংদী জেলার ভেলানগরে সে মারা যায়। মীম শহরের কান্দিপাড়ার আশু মিয়ার ছেলে ও প্রাণ-আরএফএল কোম্পানীতে ঢাকায় কর্মরত ছিল।

মীমের পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান, মীম ঢাকায় প্রাণ-আরএফএল কোম্পানী চাকুরী করে। মীমের স্ত্রী আফরিনা কলেজপাড়ায় নাদিয়াতুল উলূম মহিলা মাদ্রাসায় পড়ালেখা করেন। ৪/৫ মাস পূর্বে স্ত্রীকে মাদ্রাসা থেকে আনতে গিয়ে মীমের সাথে স্থানীয় কয়েকজন যুবকের সাথে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়।

সোমবার দুপুরে মীম ঢাকা থেকে এসে কলেজপাড়ায় মাদ্রাসা থেকে স্ত্রীকে আনতে যায়। ওই যুবকরা মীমকে দেখে সংঘবদ্ধ হয়। মাদ্রাসা থেকে মীম স্ত্রী আফরিনাকে নিয়ে বের হয়ে কিছুদূর গেলে ১০/১২ জনের যুবকের দল মীমের উপর হামলা করে। এসময় মীমকে স্ত্রীর সামনে ছুড়িকাঘাত করে পাশের ডোবার পানিতে ফেলে দিয়ে যুবকরা চলে যায়।

স্থানীয়দের সহায়তায় স্ত্রী আফরিনা মীমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। পানিতে ফেলে দেওয়ায় তার ফুসফুসে পানি ডুকে যায়। ফলে আশংকাজনক অবস্থায় তাকে চিকিৎসক ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। এ্যাম্বুলেন্সে ঢাকায় যাওয়ার সময় পথিমধ্যে ভেলানগর মীম মারা যায়।

ব্রাহ্মণবাড়িয়া শহর ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহাগ রানা জানান, ঘটনাটি আমরা জানতে পেরেছি। জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি।

Facebook Comments Box

Posted ৭:২৯ পিএম | সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮

dainiksarod |