https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

শেখ হাসিনা দেশ ও জনগনের কল্যাণেই রাজনীতি করে- মোকতাদির চৌধুরী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 10:35 pm

শেখ হাসিনা দেশ ও জনগনের কল্যাণেই রাজনীতি করে- মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, উন্নয়নের মার্কা হলো নৌকা মার্কা। নৌকার বিজয় হলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা দেশ ও জনগনের কল্যাণেই রাজনীতি করে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করানো হয়েছে। দেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করা হয়েছে।

তিনি শুক্রবার রাতে মেড্ডা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজিত নৌকা মার্কার সমর্থনে পশ্চিম মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, আমি রাজনীতিতে কখনো মিথ্যা কথা বলি না, রাজনীতিতে মিথ্যা আশ্বাসও কখনো দিই না। আমি সুন্দর ব্রাহ্মণবাড়িয়া গড়ে তোলার জন্য যে সংগ্রামে হাত দিয়েছি, আমি জানি ব্রাহ্মণবাড়িয়াবাসী আমাদের পাশে আছেন। আমি যদি ভাল কাজ করে থাকি তাহলে ভোট দিয়ে আপনাদের আবার সেবা করার সুযোগ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের খেদমত করতে চাই।

১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব এড. হুমায়ন কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।

সভায় পৌর এলাকার ১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোঃ ইকবাল ভূইয়া ও মোঃ সামসুল আলম বাবু প্রধান অতিথির হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | শনিবার, ২২ ডিসেম্বর ২০১৮

dainiksarod |