বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 9:48 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মো. শাহাব উদ্দিন নামের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার আউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক । আটক শাহাব উদ্দিন পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের মৃত আলী আকবরের ছেলে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফায়জুল আজিম বলেন, শাহাব উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। তবে সে কোনো দলের এবং কোনো মামলায় তাকে আটক করা হয়েছে এ বিষয়ে সঠিক তথ্য জানা নেই।
তবে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি আটক শাহাব উদ্দিনের দলীয় পদবি নিশ্চিত করেছেন।
Posted ৯:৪৮ পিএম | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya