স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 12:14 pm
ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ, মহাজোট নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার দুপুর ২ টায় শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এই ভিডিও কনফারেন্স শুরু হবে। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়েছে।
ভিডিও কনফারেন্স উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ তৈরি করে ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়েছে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিতি থাকবেন ।
ব্রাহ্মণবাড়িয়ার মহাজোটের প্রার্থীরা ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখবেন। জনসভায় ৩০ হাজার লোক সমাগম হবে বলে আশা করছে জেলা আওয়ামী লীগের নেতারা।
Posted ১২:০২ পিএম | বুধবার, ১৯ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya